মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে জনপদ, দ্রুত ব্যবস্থা চাইলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কোচিংও করেননি—দিনে চাকরি, রাতে পড়াশোনা; প্রথম চেষ্টাতেই ৪৬তম বিসিএসে আনসার ক্যাডার মুনএমের অনন্য সাফল্য দুইবার ভাইভায় ব্যর্থতা, অবশেষে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ ছোবাহান হাওলাদার বোরহানউদ্দিন(ভোলা) সংবাদদাতাঃ / ২১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫


মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন(ভোলা) সংবাদদাতাঃ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন চত্বরে সংঘটিত ভয়াবহ লগী-বৈঠা তাণ্ডবের প্রতিবাদে এবং সেই ঘটনায় নিহত শহীদদের স্মরণে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা জামায়াতে ইসলামী উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল চার টায় উপজেলা জামায়াত অফিসে পৌর আমীর মাওঃ মোঃ আমান উল্যাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান।

বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে লগী-বৈঠা দিয়ে নিরীহ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। শহীদ জামায়াত ও ছাত্রশিবিরের ২৪ জন নেতাকর্মীকে পৈশাচিকভাবে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছিল, যা ইতিহাসের এক ভয়ংকর কালো অধ্যায়। এখনো সেই বর্বরোচিত ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা হয়নি। তারা প্রশ্ন তোলেন, মানবাধিকার ও বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়, কিন্তু পল্টনে লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচার কেন শেষ হচ্ছে না?

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা আমির অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। সেদিন আওয়ামী হায়েনারা চেয়েছিল লগি বৈঠার তাণ্ডবে জামাত-শিবির কে নেতৃত্বশূন্য করতে। গোটা পৃথিবী অবাক বিস্ময়ে মৃত মানুষের লাশের উপর নৃত্য করার আওয়ামী হায়েনা দের পৈশাচিক উল্লাস দেখেছিল। সেদিন তারা চেয়েছিল এদেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনের নাম নিশানা মুছে দিতে। কিন্তু জামায়াত – শিবিরের কর্মীরা নিজেদের শরীরকে ঢাল বানিয়ে নেতৃবৃন্দকে নিরাপত্তা দিয়েছে। তারা বিগত ১৬ বছর হত্যা, গুম,খুন, মামলা -হামলা করেও ইসলামী আন্দোলনকে মুছে দিতে পারেনি। এতে প্রমাণ হয়েছে ভবিষ্যতে কেউ দ্বীন কায়েমের এ আন্দোলনকে নিশ্চিহ্ন করতে চাইলে তাদের সে চক্রান্ত সফল হবে না।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শফিউল্লাহ, উপজেলা সেক্রেটারি আবুল কালাম, বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিগণ, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সমাবেশে নিহত শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও ২৮ শে অক্টোবর লগি-বইঠা তান্ডবের মানিকার হাট সহ বিভিন্ন জায়গায় ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
২৮/১০/২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.