সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৬৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেছে ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার সকালে জাতীয় শহীদ মিনারে ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে নেতৃবৃন্দ ও সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অসংখ্য বীর সন্তান বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন ঢাকার রাজপথে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। তিনি বলেন, ভাষা আন্দোলন কেবল ভাষার দাবি ছিল না—এটি ছিল আত্মমর্যাদা, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। ভাষা শহীদদের চেতনা আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের ভিত্তি সুদৃঢ় করেছে।তিনি আরও বলেন, বাংলা ভাষা আজ বিশ্বব্যাপী মর্যাদার আসনে অধিষ্ঠিত। কিন্তু রাষ্ট্রের সর্বস্তরে বাংলার কার্যকর ও পূর্ণাঙ্গ প্রয়োগ নিশ্চিত করা এখনো সময়ের দাবি। ভাষার প্রতি সম্মান দেখাতে হলে প্রশাসন, বিচারব্যবস্থা, শিক্ষা ও গণমাধ্যমসহ সব ক্ষেত্রে বাংলার ব্যবহার আরও বিস্তৃত করতে হবে।সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিক সমাজ সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে—যার শিকড় নিহিত আছে ভাষা আন্দোলনের চেতনায়। ঢাকা প্রেসক্লাব সবসময় স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং পেশাগত মর্যাদা রক্ষায় সোচ্চার থাকবে। তিনি বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নৈতিক ও পেশাগত দায়বদ্ধতার অংশ।

সহ-সভাপতি এ. মান্নান বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে জাতির যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল—একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা—তা এখনো সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। তিনি তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য গভীরভাবে জানার আহ্বান জানান।
সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, ৫২’র ভাষা আন্দোলন আমাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করেছে এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের পথ সুগম করেছে। তিনি বলেন, আজও সর্বক্ষেত্রে বাংলার পূর্ণাঙ্গ প্রচলন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সানাউল্লাহ ও মোঃ ওবায়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইদি আমিন এপোলো, মোঃ মাসুম বিশ্বাস, মোঃ আজহার আলী, আব্দুল মান্নান ভূঁইয়া,মোঃ ইউনুস আলী, মোঃ হেকমত আলী, মাসুদ পারভেজ, মোঃ আজিজ প্রধান , এস এম মনিরুজ্জামান,কোহিনুর বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ বলেন, ভাষা শহীদদের রক্তঋণ কখনো শোধ হবার নয়; তাঁদের আদর্শ ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই এগিয়ে যাবে জাতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ