শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩ মাছের চড়া দামে মলিন মহিষলুটির শুঁটকিপল্লির ব্যস্ততা, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক  শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার ভূমিমন্ত্রী মিনু এমপি কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী সাদেক আলির হাতে হুইলচেয়ার, মুখে ফিরল হাসি

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী সাদেক আলির হাতে হুইলচেয়ার, মুখে ফিরল হাসি

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অসহায় ও প্রতিবন্ধী সাদেক আলির দীর্ঘদিনের চলাচলের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন। তাঁর উদ্যোগে সাদেক আলির হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে, যা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় আপ্লুত হয়েছেন তিনি এবং তাঁর পরিবার।
বুধবার উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ইউএনও আল-আমীন নিজ হাতে সাদেক আলির কাছে হুইলচেয়ারটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিবুল ইসলাম।
দীর্ঘদিন ধরে সাদেক আলি একটি ছোট বিয়ারিংচালিত গাড়ির সাহায্যে চলাফেরা করতেন। আধুনিকতার ছোঁয়ায় চারপাশের অনেক কিছু বদলে গেলেও তাঁর জীবনে পরিবর্তন আসেনি। অবশেষে ইউএনও আল-আমীনের আন্তরিক উদ্যোগে একটি হুইলচেয়ার পেয়ে তাঁর চলাচল অনেক সহজ হয়ে গেল।
হুইলচেয়ার পেয়ে সাদেক আলি ইউএনও আল-আমীনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে প্রশাসনের এ ধরনের সহযোগিতা অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।
স্থানীয়দের মতে, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের কল্যাণে নানা মানবিক ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করে প্রশংসা কুড়িয়েছেন। সাদেক আলির হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার এ উদ্যোগও সেই ধারাবাহিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর