বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধান-শালিকের দেশ কচুরিপানা অপসারণ নিয়ে পারিবারিক বিরোধ: ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার; উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী সাদেক আলির হাতে হুইলচেয়ার, মুখে ফিরল হাসি ‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানে আত্মপ্রকাশ করল ‘প্রিয় শেরপুর ডটকম’ ছোট তোমার মন জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রতিযোগিতায় দ্বৈত সাফল্য: আবৃত্তিতে প্রথম, রচনায় তৃতীয় শাহিনুর শিমুল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতায় শাহিনুর শিমুলের কৃতিত্ব তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম। তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি।

কচুরিপানা অপসারণ নিয়ে পারিবারিক বিরোধ: ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কচুরিপানা অপসারণ নিয়ে পারিবারিক বিরোধ: ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দরিকালীনগর গ্রামে কচুরিপানা অপসারণকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে ছানিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাসহ চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দরিকালীনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের কচুরিপানা অপসারণকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ভাতিজা শাহ আলম লাঠি দিয়ে ছানিয়া বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার-পরিজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক বিরোধের জেরে ভাসুরের ছেলেদের লাঠির আঘাতে ছানিয়া বেগম আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ভাতিজাসহ চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি জোরদার করেছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর