সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন আটক সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ, হাইকোর্টে বিএমএসএফের রিট মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ লামায় দুই এমপিওভুক্ত শিক্ষকের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার মীরসরাইয়ে অতীত দুঃসময়-বর্তমান বিএনপি’র প্রাণ শাহাদাত হোসেন এর ইন্তেকাল : এমপি সহ বিএনপি নের্তৃবৃন্দরা শোক্ প্রকাশ নয়াপাড়া ক্যাম্পে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি রুমায় কাজুবাদাম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফটিকছড়ির হেঁয়াকোতে ছুরিকাঘাতে বিএনপি নেতা বিপ্লবসহ দুজন গুরুতর আহত, সড়কে আগুন বিজিবির ধাওয়ায় সমুদ্রে পালাল পাচারচক্র, উদ্ধার ৯ জন বটিয়াঘাটার সুরখালী ইউপিতে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে গাছের চারা বিতরণ সাংবাদিক হেনস্থার অভিযোগে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি কেরানীহাটে হত্যা মামলার আসামি আটক যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার জামালপুরের ৩৫বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক-১ খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

দৈনিক সোনালী সময় / ৭৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে বসতঘরটিতে তল্লাশি চালানো হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, পিস্তলের তিন রাউন্ড গুলি ও একনলা বন্দুকের এক রাউন্ড গুলি। এ ছাড়া একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, আটটি খালি সিম কার্ডের কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড, একটি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো বুট উদ্ধার করা হয়।

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ