‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানে আত্মপ্রকাশ করল ‘প্রিয় শেরপুর ডটকম’
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:‘তথ্যই হোক সংযোগ’—এই প্রত্যয়কে সামনে রেখে শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপভিত্তিক এই ডিজিটাল প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘প্রিয় শেরপুর ডটকম’-এর প্রতিষ্ঠাতা এবং শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এখন টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ। এ সময় আরও বক্তব্য দেন নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জুবায়ের দীপ, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নাঈম ইসলাম, কালের কণ্ঠের শামিম আহমেদ এবং সাংবাদিক সুলতান আহমেদ ময়না।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, প্রস্ফুটিত শেরপুরের চিফ অ্যাডমিন দেবাশীষ সরকার, ভয়েজ অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল হক মনির, আজকের তারুণ্যের অ্যাডমিন রবিউল ইসলাম রতন, শেরপুর হেল্পলাইনের অ্যাডমিন আহনাফ নাকিব, জনপ্রিয় শেরপুরের অ্যাডমিন জাহিদ, রূপসী শেরপুরের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান)-এর যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান তালুকদার এবং প্রিয়টেক বাংলাদেশের টিম সদস্য নাহিদ হাসান, এ আর এম আব্দুল ওয়াদুদ, রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ইখতেখার হোসেন পাপ্পু ও মিজু।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘প্রিয় শেরপুর ডটকম’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। পরে কেক কেটে প্ল্যাটফর্মটির শুভযাত্রার সূচনা করা হয়।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে স্থানীয় পর্যায়ের নির্ভরযোগ্য তথ্য, জরুরি সেবা, জনসচেতনতামূলক বিষয় এবং শেরপুরের ইতিবাচক সম্ভাবনাকে একত্রে তুলে ধরতে ‘প্রিয় শেরপুর ডটকম’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্ল্যাটফর্মটির সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়ন ও জনসেবায় এর কার্যকর অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, প্রযুক্তি উদ্যোক্তা এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।