শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুনিয়া ভোগের স্থান নয়, পরীক্ষার ময়দান COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হত্যা: রহস্য উদ্ঘাটন, হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪ উখিয়ায় ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শ্রীকৃষ্ণের আরাধনায় মুখর মজুমদারী, দিনব্যাপী ধর্মীয় আয়োজন কারিগরি শিক্ষায় দক্ষ হলেই বিদেশে লাখ টাকা আয় সম্ভব: উপ-পরিচালক কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চট্টগ্রামের মীরসরাইতে জুতার দোকানের কর্মচারী, বাসে বাসে ট্যাবলেট ও আংটি বিক্রেতা ও এখন সাংবাদিক হয়ে লাখ লাখ টাকার মালিক আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম মদক এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিশুদের টিকাদান চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের আবেদন প্রতিশোধের উল্লাসে হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে জালাল উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। রুমায় তিল চাষিদের বাম্পার ফলনের আশা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেন বাছির আহাম্মেদ। পাঁচ বছরের স্বপ্নে বড় ধাক্কা, যুক্তরাজ্যে স্থায়ী বসবাসে ১০ বছরের নতুন শর্ত কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয়নাল আবেদীন।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

দুনিয়া ভোগের স্থান নয়, পরীক্ষার ময়দান

সহকারী বার্তা সম্পাদক / ৭২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শাহ লাভলী রহমানঃ আল্লাহ কাউকে ধন-সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে ক্ষমতা দিয়ে, আবার কাউকে পরীক্ষা করেন অভাব, দুঃখ ও প্রতিকূলতার মধ্য দিয়ে। সম্পদ কিংবা ক্ষমতা কোনটিই মানুষের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত মাপকাঠি নয়; বরং এসবের ব্যবহারেই প্রকাশ পায় তার প্রকৃত চরিত্র। যার হৃদয়ে আল্লাহর প্রতি অটল আস্থা, গভীর বিশ্বাস ও সুদৃঢ় ঈমান রয়েছে, তাকে দুনিয়ার মোহ সহজে সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত করতে পারে না। কারণ প্রকৃত মানুষের কাছে বিবেকের মূল্য সম্পদের চেয়ে বড়, নীতির মূল্য ক্ষমতার চেয়ে মহৎ এবং আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার ক্ষণস্থায়ী প্রাপ্তির চেয়ে অনেক বেশি মূল্যবান।

মনে রাখতে হবে, দুনিয়া চিরস্থায়ী আবাস নয়; এটি কেবল একটি পরীক্ষার ময়দান। এখানে কে কত সম্পদ অর্জন করল, কে কত ক্ষমতার অধিকারী হলো তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেই সম্পদ ও ক্ষমতার পরীক্ষায় কে কতটা সততা, মানবিকতা ও ঈমানের পরিচয় দিল। আর মানুষের প্রকৃত পরিচয় শুধু তার সুসময়ে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে প্রকাশ পায় না; বরং তার দুঃসময়ে কে নিঃস্বার্থভাবে পাশে ছিল, কে বিপদের দিনে হাত বাড়িয়েছিল, আর কে স্বার্থের হিসাব কষে দূরে সরে গিয়েছিল সেখানেই সম্পর্কের সত্যতা ও মানুষের চরিত্রের আসল প্রমাণ মেলে। কারণ সুসময়ে পাশে থাকার মানুষ অনেক, কিন্তু দুঃসময়ে নিঃস্বার্থভাবে পাশে থাকার মানুষই প্রকৃত আপন।

দুনিয়ার সম্পদ একদিন শেষ হবে, ক্ষমতা একদিন হারিয়ে যাবে, আর মানুষের বাহ্যিক পরিচয়ও সময়ের সঙ্গে ম্লান হয়ে যাবে। কিন্তু মানুষের সততা, আমল, মানবিকতা এবং অন্যের দুঃসময়ে তার ভূমিকা এসবই তার জীবনের প্রকৃত মূল্যায়নের অংশ হয়ে থাকবে। তাই সম্পদে অহংকার নয়, ক্ষমতায় দম্ভ নয়; বরং প্রতিটি প্রাপ্তিতে কৃতজ্ঞতা, প্রতিটি পরীক্ষায় ধৈর্য এবং প্রতিটি সম্পর্কে সততা বজায় রাখাই হোক আমাদের জীবনের অঙ্গীকার। দুনিয়ার মোহ ক্ষণস্থায়ী, কিন্তু ঈমান, মানবিকতা ও সৎকর্মের মূল্য অনেক গভীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ