রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই। -নতুন প্রশাসক পলাশ 

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ ( ১৬ মার্চ সোমবার ) দুপুরে তার দায়িত্ব পেয়ে শেরপুরবাসীর উদ্দেশ্যে দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে সকলের সহযোগিতা চান। একই সাথে তিনি বলেন, আমি প্রশাসক নই আমি সেবক হিসেবে শেরপুরবাসীর সেবা করতে চাই। ইতিপূর্বে এই পরিষদে যারা ছিলেন এবং যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে সেগুলো দেখা হবে। এ পরিষদকে আমি দল-মত নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত রাখবো।

বেলা একটার সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হিসেবে মামুনুর রশিদ পলাশকে দায়িত্ব বুঝিয়ে দেন। 

এ সময় জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত, জাফর আলী, আব্দুল মতিন, শ্রমিক নেতা মোঃ শওকত হোসেনসহ মহিলা দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর