শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা

পত্নীতলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

বুলবুল আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় পত্নীতলা থানা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে একটি মহল দল ও নেতৃত্বকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান এবং তার সহধর্মিণী, নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত বিদ্বেষ থেকে একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তারা এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এ ধরনের কটূক্তি ও মানহানিকর প্রচারণা বন্ধ না হলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তারা নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন—থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহির হোসেন সিপু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, থানা ছাত্রদলের সদস্য সচিব সেকেন্দার আলী বিশ্বাস রুবেল, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, থানা শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম এবং পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন এবং দলীয় ঐক্য বজায় রেখে যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে সংগঠিতভাবে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর