বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ শেষে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ছাতকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বরিশাল বিভাগের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই সভায় বরিশাল বিভাগের আটটি সাংগঠনিক ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা, রাজনৈতিক কর্মসূচি জোরদার করা এবং নেতাকর্মীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন এবং সদস্য সচিব আল আমীন মৃধা।

বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন বলেন,
“প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজকের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বরিশাল বিভাগের জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মূলত সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান এবং দলকে আরও শক্তিশালী করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।”

অন্যদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমীন মৃধা বলেন,
“এই মতবিনিময় সভায় সাংগঠনিক নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রাজনীতির মাঠ গোছানো এবং দলকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই বিএনপির চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল বিভাগে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় করতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর