বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

বহুল আলোচিত ১১ কোটি টাকা ডাকাতি মামলায় জনি মিয়া গ্রেপ্তার

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

আমির হোসাইন, স্টাফ রিপোর্টার :

ঢাকার তুরাগ এলাকায় সংঘটিত বহুল আলোচিত ১১ কোটি টাকা ডাকাতি মামলার এক পলাতক আসামিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ জনি মিয়া (৩৫)। তিনি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ গনি মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি তুরাগ থানা–এর একটি ডাকাতি মামলার পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তারকৃত জনি মিয়ার বিরুদ্ধে তুরাগ থানায় মামলা নং–১০(৩)২৩, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২/৩৫ ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রিপন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওয়ারেন্টের ভিত্তিতে বড়ছড়া এলাকা থেকে জনি মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে তাহিরপুর থানা–এ সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর