বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দোয়ারাবাজারে ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকা ছিনতাই জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা।

বাঁশখালীতে পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত।

নিউজ এডিটর মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরীতে অবস্থিত ঐতিহ্যবাহী আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ ও ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা ও আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চট্টগ্রাম -১৬ আসনের মনোনীত প্রার্থী । প্রধান আলোচক হিসেবে ধর্মীয় বয়ান পেশ করেন হযরত মাওলানা আবু ছিদ্দিক আল কাদেরী, আরবি প্রভাষক, বাগমারা অলি শাহ (রহ.) সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, বাঁশখালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, সাবেক সফল চেয়ারম্যান, ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদ। জনাব আব্দুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাঁশখালী উপজেলা বিএনপি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন,জনাব বশীর আহমদ- সভাপতি, আলহাজ্ব সাহেব মিয়া চৌধুরী জামে মসজিদ পরিচালনা পর্ষদ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জনাব শাহজাহান চৌধুরী, দাতা সদস্য, মসজিদ পরিচালনা পর্ষদ।
বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন হযরত মাওলানা আব্দু জব্বার, শিক্ষক, পালেগ্রাম হাকিম মিঞা শাহ (রহ.) সিনিয়র মাদ্রাসা এবং হযরত মাওলানা ছৈয়দুল আলম জিহাদী, খতিব, পূর্ব গুনাগরী সাহেব মিয়া চৌধুরী জামে মসজিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিসানুল ইসলাম মিঠু (ইউপি সদস্য, ০৫নং কালীপুর ইউনিয়ন পরিষদ), সেলিম চৌধুরী (বিশিষ্ট ব্যবসায়ী), মোহাম্মদ আলী চৌধুরী (বিশিষ্ট ইঞ্জিনিয়ার), ডা. জয়নুল আবেদীন চৌধুরী (সমাজসেবক), মোহাম্মদ মারুফ (সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল), মঈনুল আহসান চৌধুরী (সিটি কর্পোরেশন ডেভেলপমেন্ট অফিসার), মোহাম্মদ নেজাম উদ্দিন, মাঈনুল আহমেদ চৌধুরী (সাগর), মোহাম্মদ নছরত আলী চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. নুর নবী, আনোয়ার সওদাগর, ইসলাম মিয়া, মো. আনসার, আমির আহমদ, মো. কাশেম ও মো. এরশাদ, মো সজরুল প্রমুখ।
মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে “পূর্ব গুনাগরী সমাজ কল্যাণ সংস্থা” ও আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ পরিচালনা পর্ষদ, বাঁশখালী, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর