রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৪২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব, বাঁশখালী শাখার উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব হলে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে মিলিত হন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়া বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান, বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল, জামায়াতে ইসলামী বাংলাদেশ বাঁশখালীর সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম ও শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নূরীসহ অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। পরে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা পর্বে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধুমাত্র সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সত্য উদঘাটনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে উল্লেখ করে তারা পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। শেষে জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা, সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব, বাঁশখালী শাখার নেতৃবৃন্দ:
সভাপতি: মোহাঃ আব্দুর রহমান সোহেল
সহ-সভাপতি: মোহাম্মদ আমিনুল ইসলাম
সাধারণ সম্পাদক: মোঃ আকতার হোসেন
সাংগঠনিক সম্পাদক: আনিসুর রহমান (হানিফ)
সহ-সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ জামশেদুল ইসলাম
অর্থ সম্পাদক: আনিছুর রহমান
দপ্তর সম্পাদক: মোহাম্মদ জামাল উদ্দীন
প্রচার সম্পাদক: কাইছার হামিদ
সহ-প্রচার সম্পাদক: আরিফুল হক চৌধুরী
ধর্ম বিষয়ক সম্পাদক: মোহাম্মদ রেজাউল আজিম
সিনিয়র সদস্য: মোহাম্মদ এনাম, মোহাম্মদ ইমরান
সদস্য: মোহাম্মদ মোনতাহেরুল হক আমিন, ছোটন জলদাশ, জসিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ