শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা অনুদান পেল ১৫ টি অসহায় পরিবার সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা

বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মেসবাহ উদ্দিন আহমেদ।

নিউজ এডিটর মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোনায়েমশাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা গঠনে বিশেষ ভূমিকা, শতভাগ উপস্থিতি ও ভালো ফলাফল নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
স্থানীয় শিক্ষা প্রশাসন সূত্রে জানা যায়, মেসবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে মোনায়েমশাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও সুসংহত হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পরীক্ষার ফলাফলে উন্নতি এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের ইতিবাচক পরিবর্তন প্রশংসিত হয়েছে সর্বমহলে।
এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে এবং এলাকার শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মেসবাহ উদ্দিন আহমেদ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন,
“এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি চেষ্টা করবো শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে।”
উল্লেখ্য, উপজেলা শিক্ষা প্রশাসনের উদ্যোগে প্রতি বছর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর