বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন একটি ভবনের বিদায়, কিন্তু বন্ধুত্বের নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) বাবুল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতী থানার এস এম নূর-মোহাম্মদ মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন তাহিরপুরের হাবিবুর রহমান। চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশিতে ৬৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক তাড়াশ ভূমি অফিসে নতুন নেতৃত্ব, বাড়ছে সেবাপ্রত্যাশীদের আশা দায়িত্বে মো. সাইফুল ইসলাম সাইফ ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস

বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার। / ৩১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার।

রাজশাহীর বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থা’র নতুন কার্যালয় উদ্বোধন, নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি সভা এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় বাঘা উপজেলা কমিটির আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদ মাহমুদ সুইট এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মোঃ নূরে ইসলাম মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী।

অনুষ্ঠানে নবগঠিত উপজেলা কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান খান রিপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান নাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তসিকুল ইসলাম এবং সদস্য রাতুল সরকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথিদের বক্তব্যে তারা বলেন, “সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মর্যাদা রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় কাজ করে যাচ্ছে। নবগঠিত বাঘা কমিটি সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।”

প্রধান অতিথি মো: নূরে ইসলাম মিলন তার বক্তব্যে বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন ছিলেন সাংবাদিক সমাজের নির্ভীক কণ্ঠস্বর। তাঁর দেখানো পথে এগিয়ে গেলে সংগঠন আরও শক্তিশালী হবে। সাংবাদিকদের কল্যাণে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ হজরত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর