শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল।

বাঙ্গালীপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম

প্রতিবেদকের নাম / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আওতাধীন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বাঙ্গালীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা নিয়ে আসে।

তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সবাই মিলে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারি।

চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, বাঙ্গালীপুর ইউনিয়নের মানুষের কল্যাণ ও উন্নয়নে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের সেবা নিশ্চিত করতে তিনি সর্বদা আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সে জন্য সবাইকে মানবিক ও সহমর্মী হওয়ার আহ্বান জানান। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

শেষে চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাঙ্গালীপুর ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া ও শুভকামনা জানান এবং পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর