শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিরেক্টর নির্বাচিত মায়েদুল হক বসুনিয়া (তূর্য) ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রতিবেদকের নাম / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে ডিরেক্টর পদে মোঃ মায়েদুল হক বসুনিয়া (তূর্য) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অদ্য ১৩ সেপ্টেম্বর, শনিবার ডোমারস্থ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে উক্ত ডিরেক্টর পদে একক প্রার্থী থাকায় নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মোঃ মায়েদুল হক বসুনিয়া (তূর্য)কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত ডিরেক্টর মোঃ মায়েদুল হক বসুনিয়া (তূর্য) তার প্রতিক্রিয়ায় বলেন,
“আমার ওপর যে আস্থা ও বিশ্বাস সদস্যরা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দায়িত্বকে সম্মান জানিয়ে ইউনিয়নের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের আর্থিক কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। শিক্ষক-কর্মচারীদের স্বার্থ রক্ষা ও কো-অপারেটিভের সেবা আরও আধুনিক ও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

এ সময় ইউনিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত থেকে নবনির্বাচিত ডিরেক্টরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর