মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন

ভুরুঙ্গামারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৪৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষিই সমৃদ্ধি শিরোনামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, ইন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভুরুঙ্গামারী’র আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল হক তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন।

বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান, সমবায় অফিসার (নাগেশ্বরী) নুর কুতুবুল আলম , জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, কৃষক আলামিন, আরজিনা বেগম, মাসুদ তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত ।

এতে উপজেলার শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

পরে পার্টনার প্রোগ্রামের উত্তম কৃষি চর্চা ও কৃষক সেবা কেন্দ্র স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর