বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

রূপগঞ্জে হযরত শাহবদ্দিন (বদনী) শাহ এর পবিত্র ওরশ মোবারক পালন

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের উপজেলাস্থ হযরত শাহবদ্দিন (বদনী) শাহের পবিত্র ওরশ মোবারক উদযাপন করা হয়। ৮জানুয়ারি রোজ বৃহস্পতিবার উপজেলার মাহমুদাবাদ এলাকায় বদনী শাহের মাজারে এই ওরশ উদযাপন করা হয়।
প্রতিবছরের ন্যায় আয়োজিত ওরশ উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়। ওরশে রেনু পারভীন ও সুমি পারভীন বাউল গান পরিবেশন করেন।
ওরশ শরিফে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম, যুবদলের সভাপতি সাব্বির শিকদার, সাধারণ সম্পাদক নিজাম মিয়া, সিনিয়র সহ সভাপতি হামিদ মিয়া, শ্রমিক দলের সভাপতি মো: আল আমীন, ওরশ কমিটির শাহজাহান মিয়া সহ এলাকার মান্যগণ্য লোকজন।
ওরশে সকলের মাঝে খিচুড়ি তবারক হিসেবে বিতরণ করা হয়। আশপাশের হাজারো ধর্মপ্রিয় লোকজনের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাজারটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর