বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

শৌলমারী ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান (জামান)

প্রতিবেদকের নাম / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান (জামান) ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় শৌলমারী ইউনিয়নের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে।

তিনি আরও বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান (জামান) বলেন, শৌলমারী ইউনিয়নের প্রতিটি মানুষ তার কাছে সমান গুরুত্বপূর্ণ। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মানুষের কল্যাণ এবং সেবা নিশ্চিত করতে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তিনি ইউনিয়নবাসীর পাশে থেকে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

শেষে চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান (জামান) শৌলমারী ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া ও শুভকামনা জানান এবং পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর