বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
দোয়ারাবাজারে ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকা ছিনতাই জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা।

সাত কলেজের শিক্ষার্থীদের লাগাতার অবরোধ আজ থেকে, যানজটের সতর্কতা

অনলাইন ডেস্ক / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে আজও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির ফলে সায়েন্সল্যাব, মিরপুর টেকনিক্যাল, তাঁতিবাজার, গুলিস্তান, শাহবাগ, তেজগাঁওসহ একাধিক এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সংশ্লিষ্টরা এসব এলাকা এড়িয়ে চলতে এবং বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন।

ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে একযোগে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে বুধবার এসব এলাকায় অবরোধের কারণে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানসহ সাধারণ নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর