রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলকে ঘিরে উজ্জীবিত বিএনপি।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২০০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) সংসদীয় আসনে বিএনপির রাজনীতিতে বইছে নতুন গতি। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূলের নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা কামরুজ্জামান কামরুল হাওরাঞ্চলের মানুষের কাছে ‘হাওর বন্ধু’ হিসেবে পরিচিত। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, দুর্যোগকালীন সময়ে সহায়তা এবং রাজনৈতিক দুঃসময়ে নেতা-কর্মীদের আগলে রাখার কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই চলেছে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, ওয়ান-ইলেভেনের কঠিন সময় থেকে শুরু করে বিগত বছরগুলোর আন্দোলন-সংগ্রামে কামরুল সাহসী ও দৃঢ় ভূমিকা পালন করেছেন। রাজপথে তার সক্রিয় উপস্থিতি এবং সংগঠনের প্রতি নিবেদন তৃণমূলের কাছে তাকে আস্থার প্রতীকে পরিণত করেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কামরুজ্জামান কামরুলের জনপ্রিয়তার পেছনে রয়েছে একাধিক কারণ। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকাকালীন তিনি তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর—এই চার উপজেলায় দলীয় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকেও তিনি নিয়মিত হাওর এলাকার মানুষের খোঁজখবর রেখেছেন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে পাশে দাঁড়িয়েছেন। এসব কারণে সাধারণ মানুষের মুখে মুখে ‘হাওর বন্ধু’ উপাধি পেয়েছেন কামরুল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক তৎপরতা বেড়েছে। কামরুজ্জামান কামরুলের সমর্থনে নিয়মিত সভা-সমাবেশ, গণসংযোগ ও মতবিনিময় করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এতে সাধারণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে বাড়ছে আগ্রহ ও আলোচনা।
তৃণমূলের নেতা-কর্মীরা বলেন, “সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলের কোনো বিকল্প নেই। তিনি দলের দুঃসময়ের কান্ডারি। তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে এই আসন পুনরুদ্ধার করা সহজ হবে।”
রাজনৈতিক লড়াইয়ে মাঠপর্যায়ে শক্ত অবস্থান, সুসংগঠিত তৃণমূল এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন সবার মুখে মুখে উচ্চারিত হচ্ছে কামরুজ্জামান কামরুলের নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ