শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

হাটহাজারীতে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান।

মোঃ জাকিরুল ইসলাম, চট্টগ্রাম। / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মোঃ জাকিরুল ইসলাম, চট্টগ্রাম।

অক্সিজেন-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে এ রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা তাদের যানজটে আটকে থাকতে হয়। অনেক মুমূর্ষ রোগী যানজটের কারণে যথাসময়ে চিকিৎসা সেবা না পাওয়ায় পথিমধ্যেই মৃত্যুবরণ করেন।

আজ (৬ ই জানুয়ারি )রোজ মঙ্গলবার হাটহাজারী উপজেলা প্রশাসন এর উদ্যোগে যানজট নিরসনে হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের চৌধুরী হাট,লালিয়ার হাট এবং হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) শাহেদ আরমান অভিযান পরিচালনা করেন।
সপ্তাহে দুই দিন রাস্তার উপর বাজার বসার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ে, এতে যানজট তীব্র আকার ধারণ করেন। অভিযান পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান অস্থায়ী ব্যবসায়ীদের কে রাস্তা ছেড়ে অন্যত্র ব্যবসা পরিচালনা করার আদেশ প্রদান করেন।
তিনি ব্যবসায়ীদের কে উদ্দেশ্য করে বলেন, আপনারা উপজেলা প্রশাসনের কথা অমান্য করে ব্যবসা পরিচালনা করলে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর