সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

প্রবাসীর এনআইডি দিয়ে ফেইক আইডি খুলে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার: / ৩৭৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোটার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক প্রবাসীর এনআইডি দিয়ে ফেইক আইডি খুলে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রবাসীর বাবা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

শুক্রবার (৩১ অক্টোবর)সকালে প্রবাসীর বাবা মো. মজিবুর রহমান এই জিডি করেন। জিডি নং-১২৯৯।
মজিবুর রহমান তাহিরপুর উপজেলার বড়দল পুরানহাটি গ্রামের আব্দুস সালামের ছেলে।

জিডি সূত্রে জানা যায়,মজিবুর রহমান এর মেয়ে জাকিয়া সুলতানা মনি কানাডা প্রবাসী।
তিনি গত ২০২৪ সালের জুন মাসে কানাডায় প্রবেশ করেন। তিনি দেশে থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক সংগঠন সহ সামাজিক কাজ কর্ম এবং সাংবাদিকতায় যুক্ত ছিলেন।
তার সম্পাদনায় ” ভাটিরকন্ঠ ” নামে একটি পত্রিকা রয়েছে।

সেই সুবাদে তার বায়োডাটা সহ জাতীয় পরিচয়পত্র বিভিন্ন জায়গায় রয়েছে। এই সুযোগে জাকিয়া সুলতানা মনির এনআইডি এবং ছবি ব্যবহার করে অহনা আফরিন এনি (Ahona Afrin Any)নামে ফেইক আইডি খুলে বিভিন্ন ধরনের ছবি পোষ্ট করে আসছে এবং এইসব ফেইক আইডির পোষ্ট ব্যবহার করে তার বিরুদ্ধে কিছু সংখ্যক লোক অপপ্রচার ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন এবং মানখুন্ন করে আসছে।

একটি কুচক্রীমহল ফেইসবুকে ফেইক আইডির বরাত দিয়ে বিভিন্ন ছবি ও কমেন্ট করে মানহানি করে আসছে।( যা স্কিন শর্ট সংরক্ষণ করা হয়েছে )
প্রবাসী জাকিয়া সুলতানা মনির কাছে ম্যাসেঞ্জারে এক লক্ষ টাকা দাবি করে বলে জিডিতে উল্লেখ করা হয়।

যে সকল ব্যক্তিগণ প্রবাসী জাকিয়া সুলতানা মনির মানসম্মান নষ্ট করার জন্য প্রতিনিয়ত অপপ্রচার,হুমকি প্রদান করে আসছে,তাদেরকে বিভিন্ন ভাবে শনাক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় এবং এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে রেখে থাকায় থানায় জিডি করেছেন বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন,এ বিষয়ে একটি জিডি করা হয়েছে,আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ