মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি

খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে কাজী মনির – দুলালের ঐক্য

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে তারাব পৌরসভার বরাব এলাকার ম্যাক্স মিলনায়তনে এই দোয়া ও আলোচনা সভা আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল হোসেন, নারায়ণগঞ্জ কোর্টের পিপি জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি রিপন হোসেন।
বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, আমরা জেল খেটেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমাদের নেত্রী অসুস্থ, হে আল্লাহ তুমি আমাদের নেত্রীকে সুস্থ করে দাও। আমাদের জীবনের বিনিময়ে হলেও এই একটি মানুষকে তুমি সুস্থ করে দাও। আমরা তার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আমি কাজী মনির মরে গেলে এদেশের কিছুই হবে না। বেগম খালেদা জিয়া মরে গেলে এদেশের অনেক ক্ষতি হবে, গণতন্ত্র বিপন্ন হবে।
যুবদলের সাবেক সহ সম্পাদক দুলাল হোসেন বলেন, আমি কাজী মনির ভাইয়ের সাথে আছি। কাজী মনির ভাই রূপগঞ্জের এমপি হলে রূপগঞ্জ রূপগঞ্জই হবে। তিনি মন্ত্রী হবেন। আমরা ৪ মনোনয়ন প্রত্যাশী ছিলাম। মনির ভাই সবার সিনিয়র। দলের প্রাথমিক মনোনয়ন পরিবর্তন হতে পারে। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর