শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে সশস্ত্র ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৪ জন সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভারমেট (SRM) পদে নতুন ৫ সদস্যকে দায়িত্ব প্রদান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। হোয়াইক্যংয়ে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক দুই ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা সীতাকুণ্ডে ছাত্রী নিহতের পর ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, প্রশাসনের নানা পদক্ষেপ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মীরসরাইয়ে গ্রাম-গ্রামান্তরে ছুটছেন এমপি নুরুল আমিন, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর ফটিকছড়ি আজাদী বাজার পিবি এজিএম মনিরুজ্জামান এর বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে যাত্রী ৮৩৬ অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

টেকনাফে সশস্ত্র ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৪ জন

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ৫৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আটক ২ মানব পাচারকারী, অস্ত্র উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী বিশেষ যৌথ অভিযান চলাকালে পাহাড়ে অবস্থানরত সশস্ত্র ডাকাত দলের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। এ সময় মানব পাচারের শিকার ৫৪ জনকে উদ্ধার এবং দুই সন্দেহভাজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী কাঁটাতারের বেড়া থেকে প্রায় ৫০০-৬০০ গজ পশ্চিমে গভীর পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানব পাচার প্রতিরোধে রোঙ্গিখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর টেকনাফ ২ ব্যাটালিয়ন ও টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে পাহাড়ে অবস্থানরত সশস্ত্র ডাকাত দল আভিযানিক সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আহত সেনাসদস্যের নাম তিতাস শেখ (২৭)। তিনি ০১ বীর ইউনিটের সদস্য। তাঁর সৈনিক নম্বর ৪৫১৯৫১৭ এবং চাকরির মেয়াদ নয় বছর।

আহত সেনাসদস্যকে প্রথমে নয়াপাড়ায় অবস্থিত আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

অভিযানে উদ্ধার হওয়া ৫৪ জনের মধ্যে ৫১ জন বাংলাদেশি নাগরিক এবং তিনজন রোহিঙ্গা রয়েছেন। আটক দুই মানব পাচারকারীর মধ্যে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা।

অভিযানকালে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ