রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রাণবন্ত আয়োজনে আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গলের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ মাহরাম নদীতে দিনদুপুরে অবৈধ বালু উত্তোলন, আটক ২ তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎ জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে।

স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয় -স্বরাষ্ট্র উপদেষ্টা

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

আশিকুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়।
সরকারি সংস্থাগুলোর পক্ষে এককভাবে ভূমিকম্প, আগুন বা বন্যার মতো বড় ধরণের দুর্যোগ মোকাবিলা করা কঠিন। এ ক্ষেত্রে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা পেশাদার বাহিনীর গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করেন।
গতকাল শুক্রবার ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভূমিকম্পের মতো জটিল দুর্যোগে শুধুমাত্র পেশাদার বাহিনী পর্যাপ্ত নয়। সব শ্রেণির স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। উপযুক্ত দক্ষতা অর্জন ছাড়া কার্যকর উদ্ধার তৎপরতা সম্ভব নয়।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হলো স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করা, সম্মাননা জানানো ও তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার দিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পরিচালক ও উপ-পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকও এতে অংশ নেন।

স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রদর্শনী, অগ্নিনির্বাপণ অনুশীলন, ভূমিকম্পোত্তর উদ্ধার মহড়া এবং সচেতনতামূলক সেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর