সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন আটক সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ, হাইকোর্টে বিএমএসএফের রিট মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ লামায় দুই এমপিওভুক্ত শিক্ষকের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার মীরসরাইয়ে অতীত দুঃসময়-বর্তমান বিএনপি’র প্রাণ শাহাদাত হোসেন এর ইন্তেকাল : এমপি সহ বিএনপি নের্তৃবৃন্দরা শোক্ প্রকাশ নয়াপাড়া ক্যাম্পে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি রুমায় কাজুবাদাম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফটিকছড়ির হেঁয়াকোতে ছুরিকাঘাতে বিএনপি নেতা বিপ্লবসহ দুজন গুরুতর আহত, সড়কে আগুন বিজিবির ধাওয়ায় সমুদ্রে পালাল পাচারচক্র, উদ্ধার ৯ জন বটিয়াঘাটার সুরখালী ইউপিতে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে গাছের চারা বিতরণ সাংবাদিক হেনস্থার অভিযোগে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি কেরানীহাটে হত্যা মামলার আসামি আটক যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার জামালপুরের ৩৫বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক-১ খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সাংবাদিক হেনস্থার অভিযোগে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

এম,এ কাশেম / ৯৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ৮ নভেম্বর, ২০২৬


এম. এ. কাশেম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকেরা। আদালত চত্বরে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদ ও ক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আয়োজকসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আলোচিত ঘটনার অন্তত ১৭ দিন আগে পরীমনির সঙ্গে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে চুক্তি হয়েছিল। তবে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং তাঁদের দাবির প্রতি সংহতি জানিয়ে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে পরীমনিকে ছাড়াই অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ এরপরই বিষয়টি নিয়ে চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সাংবাদিক প্রতিবাদ জানান।

প্রতিবাদী সাংবাদিকদের দাবি, সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত পরীমনিকে কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে গ্রহণ করা উচিত নয়। তাঁদের মতে, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় এ ধরনের ঘটনার প্রতিবাদ জরুরি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।

এদিকে, সাংবাদিকের সঙ্গে কথিত অসৌজন্যমূলক আচরণের অভিযোগের প্রতিবাদে পরীমনিকে বয়কটের দাবিও উঠেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পরীমনির বক্তব্য জানা যায়নি।

সাংবাদিকদের পেশাগত সম্মান রক্ষার প্রশ্নে এ ঘটনা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য তুলে ধরার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ