রুমা

খাওয়ার উপযোগী কাজুবাদাম কার্নেল
(বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রুমার ১ নং পাইন্দু ইউনিয়নের চান্দা হেডম্যান পাড়া কমিউনিটি সেন্টারে কাজুবাদাম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই প্রশিক্ষণের আয়োজন করে কৃষি পণ্য বাজারজাত প্রতিষ্ঠান ‘কৃষাণ ঘর’।
কৃষাণ ঘরের রুমা উপজেলা সুপারভাইজার সিং চিং মং মার্মার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম ফরিদুল হক। এ সময় পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা, স্থানীয় মেম্বার মংচউ মার্মা ও চান্দা পাড়ার উথোয়াইসা মার্মা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে ২০ জন চাষির মাঝে কাজুবাদাম গাছের অপরিপক্ব ডালপালা কর্তনের উপকরণ ও পোকামাকড় দমনের যন্ত্রপাতি হিসেবে স্প্রে মেশিন বিতরণ করা হয়।