সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন আটক সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ, হাইকোর্টে বিএমএসএফের রিট মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ লামায় দুই এমপিওভুক্ত শিক্ষকের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার মীরসরাইয়ে অতীত দুঃসময়-বর্তমান বিএনপি’র প্রাণ শাহাদাত হোসেন এর ইন্তেকাল : এমপি সহ বিএনপি নের্তৃবৃন্দরা শোক্ প্রকাশ নয়াপাড়া ক্যাম্পে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি রুমায় কাজুবাদাম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফটিকছড়ির হেঁয়াকোতে ছুরিকাঘাতে বিএনপি নেতা বিপ্লবসহ দুজন গুরুতর আহত, সড়কে আগুন বিজিবির ধাওয়ায় সমুদ্রে পালাল পাচারচক্র, উদ্ধার ৯ জন বটিয়াঘাটার সুরখালী ইউপিতে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে গাছের চারা বিতরণ সাংবাদিক হেনস্থার অভিযোগে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি কেরানীহাটে হত্যা মামলার আসামি আটক যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার জামালপুরের ৩৫বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক-১ খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ, হাইকোর্টে বিএমএসএফের রিট

দৈনিক সোনালী সময় / ৬৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

মোজাম্মেল হক,
টেকনাফ কক্সবাজার

ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারের কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে সোমবার (৯ নভেম্বর) এ রিট দায়ের করা হয়। রিট পিটিশন নম্বর ১৫৯৭৫।

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন), জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ঝিনাইদহ কারাগারের জেল সুপারকে।

কনডেম সেলে রাখার অভিযোগে ক্ষোভ

রিট দায়ের শেষে সোমবার বিকেল ৩টায় হাইকোর্ট এলাকার সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সংবাদ সংগ্রহের সময় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীন টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি অরিত্র কুন্ডুকে মারধর করা হয়। পরে মব সৃষ্টি করে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আহমেদ আবু জাফর আরও বলেন, বিচারাধীন মামলার একজন বন্দীকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখা বেআইনি ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ ঘটনার প্রতিকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং এর আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে। তাঁরা আশা করছেন, সাংবাদিক অরিত্র কুন্ডু ন্যায়বিচার পাবেন।

তিনি জানান, এর আগে গত ১ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল।

আইনগত ব্যাখ্যা দিলেন বিএমএসএফের আইন উপদেষ্টা

বিএমএসএফের আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন, বাংলাদেশের প্রিজন অ্যাক্ট ও জেল কোড অনুযায়ী সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন বন্দীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা রয়েছে। সাংবাদিক অরিত্র কুন্ডু বিচারাধীন মামলার আসামি হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার আইনগত সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই প্রতিকার চেয়ে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন যারা

প্রেস ব্রিফিংয়ে বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, কেন্দ্রীয় নেতা মরিয়ম আক্তার মারিয়া, এমদাদুল হক স্বপন, নাজির হোসেনসহ ঢাকা মহানগরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ