শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দুনিয়া ভোগের স্থান নয়, পরীক্ষার ময়দান COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হত্যা: রহস্য উদ্ঘাটন, হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪ উখিয়ায় ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শ্রীকৃষ্ণের আরাধনায় মুখর মজুমদারী, দিনব্যাপী ধর্মীয় আয়োজন কারিগরি শিক্ষায় দক্ষ হলেই বিদেশে লাখ টাকা আয় সম্ভব: উপ-পরিচালক কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চট্টগ্রামের মীরসরাইতে জুতার দোকানের কর্মচারী, বাসে বাসে ট্যাবলেট ও আংটি বিক্রেতা ও এখন সাংবাদিক হয়ে লাখ লাখ টাকার মালিক আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম মদক এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিশুদের টিকাদান চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের আবেদন প্রতিশোধের উল্লাসে হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে জালাল উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। রুমায় তিল চাষিদের বাম্পার ফলনের আশা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেন বাছির আহাম্মেদ। পাঁচ বছরের স্বপ্নে বড় ধাক্কা, যুক্তরাজ্যে স্থায়ী বসবাসে ১০ বছরের নতুন শর্ত কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয়নাল আবেদীন।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

কারিগরি শিক্ষায় দক্ষ হলেই বিদেশে লাখ টাকা আয় সম্ভব: উপ-পরিচালক

দৈনিক সোনালী সময় / ৪৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রুমা (বান্দরবান) প্রতিনিধি:
কারিগরি শিক্ষায় একজন শিক্ষার্থী যদি নবম ও দশম শ্রেণিতে ভালোভাবে দক্ষ হয়ে ওঠে, তাহলে শুধু এই দক্ষতা নিয়েই বিদেশে গিয়ে মাসে দেড় থেকে দুই লাখ টাকা আয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক মুহাম্মদ নুর উদ্দিন আহমদ।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়টিতে কারিগরি শিক্ষার অনুমোদন দেওয়া যায় কি না, তা নিরীক্ষা ও যাচাই করতেই এই পরিদর্শন।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেইনুজ্জামান চৌধুরী। এ সময় তিনি ক্যাম্পাস মাঠ, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, বিদ্যালয় লাইব্রেরি এবং কারিগরি শিক্ষার অ্যাপারেল, আইটি, আইসিটি ও ইলেকট্রনিক্স কক্ষ ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
তবে কম্পিউটার ও বিজ্ঞানাগারের যন্ত্রপাতি পর্যাপ্ত না থাকার বিষয়ে তিনি জানতে চাইলে প্রধান শিক্ষক মতিয়য় চাকমা জানান, ২০২৩ সালের ৭ আগস্ট আকস্মিক বন্যায় বিদ্যালয়ের নিচতলা ডুবে যায়। ওই সময় কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগারের বিভিন্ন যন্ত্রাংশ পানিতে ডুবে নষ্ট হয়ে যায়।
পরে বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক বলেন, প্রাক-কারিগরি হিসেবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে কারিগরি শিক্ষা চালু করে নবম ও দশম শ্রেণির কার্যক্রম চলমান রাখতে হবে। শিক্ষার্থীদের কম্পিউটার ও কারিগরি কাজে সঠিকভাবে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীকে শিক্ষায় এগিয়ে নিতে ১৯৮৮ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে উপজাতীয় আবাসিক বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। দেশের আত্মকর্মসংস্থান ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরে এই বিদ্যালয়ে নবম-দশম শ্রেণিতে কারিগরি শিক্ষা কার্যক্রম চালু করা হয়।
কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পাঠদান অনুমোদন না থাকায় এই বিদ্যালয়ের কারিগরি বিভাগের শিক্ষার্থীদের অন্য বিদ্যালয়ের নামে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। ২০২৬ সালে রুমা আবাসিক উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগ থেকে একজন শিক্ষার্থী কৃতিত্বের সাথে জিপিএ-৫ অর্জন করলেও কারিগরি শিক্ষায় পাঠদানের অনুমোদন না থাকায় ওই শিক্ষার্থীর সাফল্য আবাসিক বিদ্যালয়ের নামে প্রকাশ পায়নি।
অন্যদিকে এ বিদ্যালয় প্রায় ৩০০জন শিক্ষার্থীর পাঠদানে গুরুত্বপূর্ণ বিষয় গণিত, ইংরেজি ও বিজ্ঞানসহ কয়েকটি বিষয়ে কোন শিক্ষক নেই পদায়ন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ