শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দুনিয়া ভোগের স্থান নয়, পরীক্ষার ময়দান COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হত্যা: রহস্য উদ্ঘাটন, হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪ উখিয়ায় ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শ্রীকৃষ্ণের আরাধনায় মুখর মজুমদারী, দিনব্যাপী ধর্মীয় আয়োজন কারিগরি শিক্ষায় দক্ষ হলেই বিদেশে লাখ টাকা আয় সম্ভব: উপ-পরিচালক কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চট্টগ্রামের মীরসরাইতে জুতার দোকানের কর্মচারী, বাসে বাসে ট্যাবলেট ও আংটি বিক্রেতা ও এখন সাংবাদিক হয়ে লাখ লাখ টাকার মালিক আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম মদক এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিশুদের টিকাদান চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের আবেদন প্রতিশোধের উল্লাসে হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে জালাল উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। রুমায় তিল চাষিদের বাম্পার ফলনের আশা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেন বাছির আহাম্মেদ। পাঁচ বছরের স্বপ্নে বড় ধাক্কা, যুক্তরাজ্যে স্থায়ী বসবাসে ১০ বছরের নতুন শর্ত কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয়নাল আবেদীন।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হত্যা: রহস্য উদ্ঘাটন, হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪

দৈনিক সোনালী সময় / ৫৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ সামসুল আলম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাজ্জাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গত ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার লস্করহাটী গ্রামের মোঃ ইব্রাহিম আলীর ছেলে মোঃ হাবিবুল বাসার শিমুল এবং তার স্ত্রী মোসাঃ জোহুরা বেগম। অপর দুজন হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলীর বিশ্বাসের ছেলে মোঃ সুজন এবং একই থানার বাগানপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ আঃ হালিম।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে নিহত কিশোর সিহাব রানার বাবা মোঃ সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় চারজন গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত আলামত ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায় হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ