চট্টগ্রামের মীরসরাইতে বিবদমান দুই প্রেসক্লাবের মধ্যে আগেরটা যেমন হয়েছে বাকি টা তেমনি ভাবে বৈধতা পেয়ে গেলো বিএনপি’র এমপি কে প্রধান অতিথি বানিয়ে
দৈনিক সোনালী সময়
/ ৭২
বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
শেয়ার করুন
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাইতে বিবদমান দুই প্রেসক্লাবের মধ্যে আগেরটা যেমনি ভাবে করা হয়েছে ঠিক অনুরূপ ভাবে বাকি টা ও তেমনি ভাবে বৈধতা পেয়ে গেলো বিএনপি’র এমপি কে প্রধান অতিথি বানিয়ে।
অনেকেই বলাবলি করছেন-ইনশাল্লাহ (মনে হয়) এখন থেকে উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের সব খবরাখবর অত্যন্ত সু’চারু রুপে, প্রশ্ন বিদ্ধ হীনতা এবং সম্পূর্ণ নিরপেক্ষতায় প্রকাশিত/প্রচারিত হবে বলে ধারণা করা কি অমূলক হবে?
যেহেতু মীরসরাই সদরে থাকা বিগত সময়ে আওয়ামী পক্ষিয় এবং কেউ কেউ আওয়ামী দালাল সাংবাদিকদের প্রেসক্লাব বললে ও কিন্তু তারা রুপ-রস এবং গন্ধ লাগিয়ে তথা বোল পাল্টিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে নতুন কমিটি গঠন করে সর্ব মহলকে তাক লাগিয়ে দিয়েছে! আর অতীত কে পাথর চাপা দিয়ে নতুন করে পথ চলার বুদ্ধি খাটিয়ে ইতিমধ্যে এক প্রেসক্লাব (মিরসরাই প্রেসক্লাব) এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে তাতে মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন কে প্রধান অতিথি বানিয়ে তা বৈধতা করে নেয়!
আর বাকি ছিলো আরেক প্রেসক্লাব (মীরসরাই উপজেলা প্রেসক্লাব)।
ইতিমধ্যে সেই প্রেসক্লাবের ও কমিটি গঠন করা হয় এমপি নুরুল আমিন বিহীন। তবে, আগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গঠিত ওই প্রেসক্লাব কে অনুসরণ করে ১৪ নভেম্বর (শনিবার) বাকি প্রেসক্লাবের ও অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান করে তাতে নুরুল আমিন এমপি কে প্রধান অতিথি বানিয়ে এই প্রেসক্লাবের ও বৈধতা করে নেয়া হয়েছে।
এই বার বাকি রয়েছে মীরসরাই সদরের বিবদমান উক্ত দুই প্রেসক্লাবের মতো বারইয়ারহাট পৌরসভায় বিএনপি ক্ষমতায় আসার পর গজে উঠা বিবদমান দুই প্রেসক্লাবের কমিটি গঠন ও অনুষ্ঠান করে নুরুল আমিন এমপি কে প্রধান অতিথি বানিয়ে তার ও বৈধতা নেয়া।
এর বাইরে সাম্প্রতিক সময়ে গঠিত মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দুই প্রেসক্লাবের ও বৈধতা নেয়া। এবং মীরসরাই সদরে থাকা চট্টগ্রাম উত্তর জেলা রিপোর্টার্স প্রেসক্লাবের ও অনুরূপ ভাবে বৈধতা নেয়া।
এর বাইরে আরো আছে একাধিক সাংবাদিক সংগঠন! যে গুলোর ও অনুরূপ পন্থায় বৈধতা নেয়ার অপেক্ষায় রয়েছে কতিপয়রা!
এতো প্রেসক্লাব এবং এতো সাংবাদিক মীরসরাইতে (!) অতীত ১৭ বছর দেখা না গেলেও এখন যে দেখা যাচ্ছে তা কম কিসের? আর কোন্ প্রেসক্লাব ও সাংবাদিক বিএনপি’র বিরুদ্ধে ছিলো এবং বিএনপি’র নেতাদের বিরুদ্ধে লিখে ছিলো তা ভাবনায় রাখার সময়, জ্ঞান-বুদ্ধি কোনো টা-ই বিএনপি’র নেতাদের মধ্যে না থাকা ও এক ধরনের সহনশীলতা বা সমঅধিকার রাজনৈতিক মানসিকতার বহি:প্রকাশ (!) বলে বিএনপি বিরোধী এবং হিংসুটেরা ও মনে করেন বলে ধারণা।
ব্যাপক খবর নিয়ে জানা গেছে, গত কয়েক দিন পূর্বে মিরসরাই প্রেসক্লাবের কমিটি গঠন অনুষ্ঠানে যে ভাবে অপর প্রেসক্লাব (মীরসরাই উপজেলা প্রেসক্লাব) এর উল্লেখযোগ্য সংখ্যক কোনো সদস্য/সাংবাদিকরা তাতে অংশ নেয়নি (!) অনুরূপ ১৪ নভেম্বর (শনিবার) এর মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন পরবর্তী অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে উক্ত মিরসরাই প্রেসক্লাবের ও তেমন কেউ অংশ নেয়নি!