বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুমন ফরাজী।
স্থানীয় বাসিন্দা হারুন ফরাজীর সন্তান সুমন ফরাজী ইতোমধ্যে ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। বিশেষ করে ইউনিয়নের ১নং শিয়ালকাঠি গ্রামের মানুষের প্রত্যাশা ও এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে তিনি স্থানীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন সুমন ফরাজী। এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শুনে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করছেন বলেও জানা গেছে।
সুমন ফরাজী জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি ১নং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে চান। জনগণ তাঁকে নির্বাচিত করলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধান এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠের চিত্র কোন দিকে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও ভোটের দিন পর্যন্ত।