সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার হ্রদয় বিদারক ঘটনা: চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী- সন্তানের মৃত্যুর ২৪ দিন স্ত্রীর ও পরপারে গমন চট্টগ্রামে পুলিশের ডিআইজি কুদ্দুস চৌধুরী বদলি, তদস্থলে নতুন ডিআইজি হয়ে আসছেন শামসুল হক সুনামগঞ্জ সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক। টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ চট্টগ্রামের মীরসরাইয়ে ৩ তলার উপর থেকে পড়া ভারী বস্তুর আঘাতে সাংবাদিক কাশেম আহত, হত্যা চেষ্টা নয় তো জামালপুরের বকশীগঞ্জে নব-নির্বাচিত পিপি এডভোকেট মোকাম্মেল হককে সংবর্ধনা! জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার সম্পাদক ও যমুনা গ্রুপের পরিচালক এবিএম শামসুল হাসান হিরুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন সিনিয়র সাংবাদিক সুজন আহাম্মেদ মীরসরাইয়ের সন্তান বিএনপি নেতা কাজী রেজাউল করিম চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানা খালেদা জিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত মৌলভীবাজারের রাজনগরে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে চট্টগ্রামের মীরসরাইতে বিবদমান দুই প্রেসক্লাবের মধ্যে আগেরটা যেমন হয়েছে বাকি টা তেমনি ভাবে বৈধতা পেয়ে গেলো বিএনপি’র এমপি কে প্রধান অতিথি বানিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা সেবন, মোবাইল কোর্টে যুবকের সাজা শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ব্লু-ইউনিটি রান অনুষ্ঠিত! সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান, জব্দ দুটি ট্রলিং বোট টেকনাফের হোয়াইক্যং মিনা বাজারের পশ্চিম সড়কের নির্মাণকাজ উদ্বোধন COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গঠনের ঘোষণা জলবায়ু ন্যায়বিচার ও তরুণ নেতৃত্ব জোরদারে তুরস্কে আনুষ্ঠানিক যাত্রা শুরু চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার টেকনাফে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার উখিয়ায়র পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা দুনিয়া ভোগের স্থান নয়, পরীক্ষার ময়দান
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

দৈনিক সোনালী সময় / ৫২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
filter: 101; fileterIntensity: 0.8; filterMask: 0; captureOrientation: 0; sv:16.2.13.2.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 38;

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ’

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারবিরোধী অভিযানে প্রায় ২০ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টেকনাফের খারাংখালী ও নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে অভিযানিক দল পানিতে ভাসমান আটটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে প্রায় ২০ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ