বকশীগঞ্জে নবনির্বাচিত পিপি এডভোকেট মোকাম্মেল হককে সংবর্ধনা
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি পদে নির্বাচিত হওয়ায় আলহাজ্ব অ্যাডভোকেট মো: মোকাম্মেল হককে সংবর্ধনা প্রদান করেছে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন যুবদল।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: শরীফ উদ্দিন শরীফের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম প্রিন্স।
নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: মাহবুব আলম ও সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, সহসভাপতি আমজাদুল হক সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম হুদা ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মিয়া ও সুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন ও রাজু আহমেদ, নিলক্ষিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আশিকুল ইসলাম সেলিম, ইউনিয়ন মহিলা দলের সভাপতি দুলি বেগম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান শান্ত।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আলহাজ্ব মো: মোকাম্মেল হককে অভিনন্দন জানিয়ে তার মাধ্যমে জামালপুর জেলা জজ কোর্টে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ তাদের সঠিক আইনি সেবা পাবে বলে প্রত্যাশা করেন। পরে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।