মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ায় পাচারের আগে টেকনাফে ৫ জনকে উদ্ধার করল বিজিবি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকারী সদস্য পদপ্রার্থী লোকমান মিয়া’র প্রচারণা। গোদাগাড়ীতে শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ট্রাস্ট বোর্ডের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত প্রতিবেদন চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বাইশারীতে ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় সুমন ফরাজী উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের ফাঁদ ধ্বংস, উদ্ধার ৮ বক ৩ হাজার মিটার জাল জব্দ, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক টেকনাফে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার, বাজারমূল্য ৫০ হাজার টাকা চট্টগ্রামের মীরসরাইয়ের বাড়িয়াখালী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন ছাত্র দল নেতা নাঈম সরকার টেকনাফে এপিবিএন-পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার হ্রদয় বিদারক ঘটনা: চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী- সন্তানের মৃত্যুর ২৪ দিন স্ত্রীর ও পরপারে গমন চট্টগ্রামে পুলিশের ডিআইজি কুদ্দুস চৌধুরী বদলি, তদস্থলে নতুন ডিআইজি হয়ে আসছেন শামসুল হক সুনামগঞ্জ সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক। টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ চট্টগ্রামের মীরসরাইয়ে ৩ তলার উপর থেকে পড়া ভারী বস্তুর আঘাতে সাংবাদিক কাশেম আহত, হত্যা চেষ্টা নয় তো জামালপুরের বকশীগঞ্জে নব-নির্বাচিত পিপি এডভোকেট মোকাম্মেল হককে সংবর্ধনা! জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার সম্পাদক ও যমুনা গ্রুপের পরিচালক এবিএম শামসুল হাসান হিরুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন সিনিয়র সাংবাদিক সুজন আহাম্মেদ মীরসরাইয়ের সন্তান বিএনপি নেতা কাজী রেজাউল করিম চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানা খালেদা জিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত মৌলভীবাজারের রাজনগরে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

গোদাগাড়ীতে শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ট্রাস্ট বোর্ডের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত প্রতিবেদন চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

দৈনিক সোনালী সময় / ৫৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ট্রাস্ট বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক সরকারি পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক) সংশ্লিষ্ট দপ্তর থেকে রাজশাহী জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

সরকারি পত্রে উল্লেখ করা হয়, গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ট্রাস্ট বোর্ডের ট্রাস্টিদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শ্রী নিরেন চন্দ্র খালকোর পক্ষ থেকে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগগুলোর বিষয়ে যথাযথ অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

পত্রটির অনুলিপি গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অভিযোগকারী শ্রী নিরেন চন্দ্র খালকোর কাছেও পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা, ট্রাস্ট বোর্ডের বক্তব্য এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ পত্রে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও অভিযোগের সত্যতা উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ