শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

বালিয়াডাঙ্গীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

মোঃ আব্দুস সবুর(স্টার্ রিপোর্টার) / ২১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫


মোঃ আব্দুস সবুর(স্টার্ রিপোর্টার)

:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইটালী প্রবাসী স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে শামিম হোসেন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার(২৭ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শামীম হোসেন একই এলাকার মরহুম শেখ পজির উদ্দিন মেম্বারের ছেলে।
স্থানীয় লোকজন জানান, দুপুর আড়াই টার দিকে ইটালী প্রবাসী স্ত্রী মুক্তা আক্তার মিমি সাথে শামীম হোসেনের ভিডিও ফোনে ঝগড়া হয়। এর জের ধরে পরিবারের সদস্যদের অজান্তে দুপুর আড়াই টার দিকে শয়ন ঘরের সিলিঙ্গের সাথে ঝুলে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
পরে স্ত্রী দেখতে পেয়ে ইটালী থেকে শামীম হোসেনের বড় বোন কহিনুর বেগমকে মুঠো ফোনে বিষয় জানালে।পরে তার বোন স্থানীয় লোকজনকে মুঠোফোনে খবর দিলে তার বাসার পাচীর টবকিয়ে শয়ন ঘরের দরজার সিটকানী ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশকে সংবাদ জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ নিচে নামিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ উদ্ধার থানায় নিয়ে আসে।
মারা যাওয়া শামীম হোসেন এক পুত্র সন্তানের বাবা। পেশায় সে একজন কৃষক ও নাট্য অভিনেতা ছিলেন তিনি।
বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দীক বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে এবং লাশের ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর