শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বর্ধিত মূল্যে বিক্রয় করায় মোবাইল কোর্ট পরিচালিত

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার,চট্টগ্রামঃ / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার,চট্টগ্রামঃ

 

আজ (৬ ইং জানুয়ারি) রোজ মঙ্গলবার হাটহাজারী উপজেলায় গ্যাস সিলিন্ডার নির্দিষ্ট মূল্যের চেয়ে বর্ধিত মূল্যে বিক্রয় করার অভিযোগ ওঠে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় এবং প্রশাসনের নির্ধারিত জায়গা ব্যতীত অন্য জায়গায় গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি, ফুটপাত দখল করে গণ উপদ্রব সৃষ্টির অপরাধে মোট ৯ টি মামলায় ২৪,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ না করতে এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করেন।

 

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর