শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; প্রবন্ধ: কঠোর পরিশ্রম,সুদীর্ঘ সংগ্রামের ফসল আজকের স্বাধীনতা; ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন

“প্রেমটা”

নিউজ এডিটর মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

—সেলিনা সাথী

প্রেমটা ভীষণ ভাবায় আমায়
প্রেমটা ভীষণ কাঁদায়,
প্রেমটা ভীষণ শান্তিপ্রিয়
অভিমানে ও হাসায়।

নিঃসঙ্গ পথে প্রেমটা যেন
একলা চলার সাথী
আঁধার ঘরে জ্বলে উঠা
নিয়ন আলোর বাতি।

প্রেমটা ভীষণ রাতজাগা আর
নিস্তব্ধতার গান,
চোখের পাতায় জমে থাকে
অশ্রুভেজা টান।

প্রেমটা ভীষণ না-বলা কথা
দমবন্ধ করা শ্বাস,
ভুল বোঝাবুঝির ভিড়েও যেন
হার মানে না বিশ্বাস।

প্রেমটা ভীষণ ক্ষত বুনেও
ভেঙে দেয় না মন,
শূন্য বুকে আগুন জ্বেলে
শিখায় নতুন জন্মন।

প্রেমটা যেন কাঁটার মতো
গলায় বিঁধে রয়,
দাঁতের সাথে দাঁত লাগিয়ে
করা অভিনয়।

প্রেমটা ভীষণ—সব হারিয়েও
সব পাওয়া এক নাম,
প্রেমের মাঝে কাঁদা- হাসা
জীবন অবিরাম।
—————————
৭ জানুয়ারি ২০২৬
সময় রাত ১১:২০
ঢাকা -বাংলাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর