রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ মাহরাম নদীতে দিনদুপুরে অবৈধ বালু উত্তোলন, আটক ২ তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎ জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। কুন্দপুকুর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ

রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ :

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

জেলা প্রতিনিধি,রংপুর ঃ


রংপুর সদর সাবরেজিস্টার অফিসে রেকর্ড কিপার সেলিনা খাতুনের বিরুদ্ধে ঘুষ লেনদেন সহ প্রয়োজনীয় নথি উঠাতে সরকারি অর্থের বাহিরে জমির দলিল(কাগজ) বুঝে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে।
এমনি একটি ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

তথ্য মতে,সরকারি নিয়ম অনুযায়ী একজন রেকর্ড কিপার নথি সংরক্ষণ,তালিকাভুক্তি ও সূচিরকরণ, নথি সরবরাহ ও পুনরুদ্ধার, রেকর্ড-রুম ব্যবস্থনা ও ডিজিটালাইজেশন অর্থাৎ রেকর্ড সংরক্ষণে সহায়তা ও ডেটা এন্ট্রি এবং নিদিষ্ট পরিমাণ সরকারি ফি বাবদ গ্রাহক কে সেবা প্রদান করে থাকেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে সরেজমিন ঘুরে জানা যায়, রংপুর সদর সাব রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার সেলিনা খাতুন নিয়মবহির্ভূত ভাবে কেউ কোন নতুন কিংবা পুরাতন নকল দলিল খুঁজতে এলে প্রাথমিক ভাবে তার কাছে নগদ  ৩শ থেকে হাজার টাকা পর্যন্ত ঘুষ বা উৎকোচ গ্রহন করে।তারপর শুরু হয় তার কারসাজি।

দলিল লুকিয়ে রেখে চলে ভুক্তভোগীদের সাথে দরকষাকষি।দরকষাকষি তে বনিননা হলে ৩ থেকে ৫০ হাজারে মিলে নকল দলিল না হলে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয় ভুক্তভোগীদের। এমনই এক ঘটনা ঘটেছে পীরগঞ্জ খালাশপীড় থেকে আসা চঞ্চল চৌধুরী’র সাথে।তিনি বলেন,আমি দর্শনায় একটি জমি বিক্রির জন্য প্রাক্তন জমির মালিকের ১৯৭২ সালের দলিল টি খুজতে সেলিনা খাতুন কে প্রথমে ৫০০ টাকা দেই।তিনি আস্বস্ত করে বলেন এটা অনেক পুরনো দলিল খুজে পেলে আমাকে সন্তুষ্ট করতে হবে এবং ঠিক দু’দিন পরে গেলে সেলিনা খাতুন বলেন, পুরনো দলিল অনেক খুঁজেছি, খুঁজতে আরও ৭ দিন সময় লাগবে এবং টাকাও লাগতে পারে।

পরে দলিল খুঁজে ২০ হাজার টাকা দাবি করে বসেন।আমি বাধ্য হয়ে প্রয়োজন বিধায় তাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করি। আরেক ভুক্তভোগী ১৭ নং ওয়ার্ড বাসিন্দা পারভেজ বলেন,আমি গণমাধ্যমকর্মী পরিচয় দেওয়ার পরেও আমার একটা জমির দলিল খুঁজতে সেলিনা খাতুন আমার কাছে প্রাথমিক ৫’শ টাকা নেন এবং নকল দলিল বাবদ সরকারি ৯২০ টাকার বাহিরে অতিরিক্ত আরও ৫০০ টাকা ঘুষ নেন। রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপারের ঘনিষ্ঠ এক সহযোগী বলেন,সেলিনা ম্যাডাম আসার পর তিনি দলিল লেখকের লাইসেন্স ব্যতীত নিজের ক্ষমতার অপব্যবহার করে সব কাজ টাকার বিনিময়ে করে দিচ্ছেন।

এতে আমরা কর্মচারীগণ কোন ইনকাম করতে পারছি না। দলিল লেখক সমিতির সাবেক সভাপতি বলেন,রংপুর সদর সাব রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার সেলিনা খাতুন আসার পর তিনি বেপরোয়া ভাবে ঘুষ বানিজ্য করছেন দলিল খুঁজতে আসা ভুক্তভোগীদের সাথে। ক্ষমতা অপব্যবহার করে তিনি তার দায়িত্বের বাহিরে গিয়ে দলিল লেখকদের কাজে ভাগ বসিয়ে অবৈধভাবে প্রতিদিন ৫-১০ হাজার টাকা ইনকাম করছেন ।

এসব বিষয়ে রংপুর জেলা সাব-রেজিস্ট্রার শামীমা পারভীন বলেন,আমি বিষয়টি সম্পর্কে অবগত হলাম। যদি এরকম ঘুষ লেনদেনসহ অনিয়মিত কিংবা অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়। তাহলে তাকে শোকজ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর