শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী।

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।

আজ (২২ শে জানুয়ারি) রোজ বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় হাটহাজারী পৌরসভাধীন জামেয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের অসংবাদিত আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এর সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিন।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন।
উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা আহবায়ক নূর মোহাম্মদ এবং হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সাবেক উত্তর জেলা বিএনপি’র সদস্য এবং হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা.রফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ আব্দুস শুকুর মেম্বার।

আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব, গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব , অহিদুল আলম ।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক, লায়ন সালাউদ্দিন আলী সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর