বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ০১ থেকে ০৩ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে উপজেলার সরকারি কর্মচারীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন, সোনালি ব্যাংক পিএলসি’র অফিসার (ক্যাশ) আলামিন হোসেন শামীম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈম হোসেন, অফিস সহায়ক মেহেদী হাসান প্রমূখ।

বক্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় গিয়ে যমুনায় অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ সময় সকল সরকারি অফিসের কর্মচারীরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত (২ ঘণ্টা) অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বদলগাছী উপজেলা শাখার সকল কর্মচারীরা অংশগ্রহণ করেন:::::

বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
তারিখ : ০২/০২/২৬ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর