বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা

বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধনসহ ৫ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমজনগণ পার্টির নিবন্ধনসহ ৫ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
বাংলাদেশ নির্বাচন কমিশনের সংস্কার এবং বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন প্রদানসহ ৫ দফা সংস্কার দাবিতে কুড়িগ্রামে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ আমজনগণ পার্টি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা নির্বাচন অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনগণ পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মাহমুদ হাসান লেলিন, সদস্য সচিব মো. শরিফুল ইসলাম শরীফ, কুড়িগ্রাম সদর উপজেলা আমজনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান সরকার, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মজনু, ভূরুঙ্গামারী উপজেলা আমজনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম, সদস্য সচিব মো. মোতালিব খান, রাজারহাট উপজেলা আমজনগণ পার্টির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, রৌমারী উপজেলা আমজনগণ পার্টির সদস্য সচিব মো. সাইদুর ইসলামসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সকল আইনগত শর্ত পূরণ এবং গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ অযৌক্তিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, যা সংবিধানপ্রদত্ত রাজনৈতিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এরই প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, যে নির্বাচন ব্যবস্থায় দিনের ভোট রাতে হয়ে যায় এবং একজন ব্যক্তি একাধিক ভোট দিতে পারে সেই বিকৃত নির্বাচন ব্যবস্থা জনগণ আর চায় না। নির্বাচন কমিশনকে অবিলম্বে দল নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর