বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আট বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ শুরু

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ / ২৭২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে সোমবার (০৩ নভেম্বর ২০২৫) থেকে শুরু হয়েছে “দ্বন্দ্বের ছন্দে বাজাই মুক্তির মাদল” স্লোগানকে সামনে রেখে ৪ (চার) দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।

শিক্ষার্থীদের মধ্যে যুক্তি-তর্ক, বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটানোর প্রচেষ্টায় ইনস্টিটিউটের প্লেসমেন্ট হলে সকাল ১০:৩০ মিনিটে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মুক্তার হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় বিভিন্ন বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধানগন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, প্রতিযোগী ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের Accelerating & Strengthening Skills for Economic Transformation (ASSET) Project এর আওতায় ও আর্থিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

ইনস্টিটিউটের ৫টি টেকনোলজি হতে বাছাইকৃত মোট ৬টি দল দু’টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামী  ৬ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ কাল সাড়ে ১০ টায় প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব (ফাইনাল) অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হবে।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিল্প-কারখানার মালিক, প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্য উপস্থিত থাকবেন।

প্রথম দিনে দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম প্রতিযোগিতার বিষয় ছিল “সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্ঞান অর্জনের চেয়ে সময় বেশি নষ্ট হয়”। এই প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে ছিল আর্কিটেকচার টেকনোলজি এবং বিপক্ষে ছিল ইলেকট্রিক্যাল টেকনোলজি প্রথম শিফট। বিষয়ের পক্ষের আর্কিটেকচার টেকনোলজি বিজয়ী হয় এবং সেরা বক্তা নির্বাচিত হয় আর্কিটেকচার টেকনোলজির দলনেতা মোসাঃ মেহেরুন্নেসা মীম।

দিনের অপর প্রতিযোগিতাযর বিষয় ছিল “অনলাইন শিক্ষা শ্রেণিকক্ষের চেয়ে বেশি কার্যকর”। বিষয়ের পক্ষে ছিল ইলেকট্রিক্যাল টেকনোলজি দ্বিতীয় শিফট এবং বিপক্ষে ছিল কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি দ্বিতীয় শিফট। এ প্রতিযোগিতায় বিজয়ী হয় বিষয়ের বিপক্ষের দল কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি দ্বিতীয় শিফট এবং প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয় কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি ২য় শিফটের প্রথম বক্তা নিশাত মুনি লিজা।

আগামী ৪ ও ৫ নভেম্বর ২০২৫ “সার্টিফিকেট নয়, দক্ষতাই ভবিষ্যতের চাবিকাঠি”, “কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানব সভ্যতার জন্য হুমকিস্বরূপ”, “পরিবেশ দূষণের জন্য বিজ্ঞান নয়, মানুষই দায়ী” ও “দেশ গঠনে তরুনরাই পারে অগ্রণী ভূমিকা পালন করতে” বিষয়ের ওপর আরো ৪টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৬ নভেম্বর ২০২৫ তারিখের চুড়ান্ত প্রতিযোগিতার বিষয় “দুর্নীতি একটি  দেশের উন্নয়নে প্রধান অন্তরায়“।

পুরো আয়োজনে মেন্টরের ভুমিকা পালন করছেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও রেডিও বড়াল-এর চিফ কোঅর্ডিনেটর জনাব খন্দকার মোনাসিব ফয়সাল তন্ময় এবং অত্র ইনস্টিটিউটের জনাব জান্নাতুল ফেরদৗস মৌ (ইন্সট্রাক্টর, ফুড) ও জনাব আলীমা আফরিন খেয়া (জুনিয়র ইন্সট্রাক্টর, ইংরেজী)।

প্রতিযোগিতার আয়োজন ও সার্বিক সহযোগিতায় কাজ করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রধান ও এ্যাসেট প্রজেক্টের ফোকাল পারসন প্রকৌ. মনোজিত সরকার এবং ইনস্টিটিউটের লাইব্রেরীয়ান জনাব আবু নাসির মুহাম্মদ সিদ্দিক হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ