শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জিসাস বগুড়া জেলা কমিটির শ্রদ্ধা

প্রতিবেদকের নাম / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটি।

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শুক্রবার গভীর রাত থেকেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের সাত মাথায় অবস্থিত শহীদ খোকন পার্কে সমবেত হতে থাকেন।

শনিবার রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় মূল শ্রদ্ধা নিবেদন কর্মসূচি।

জিসাস বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ তানভীর আহসান হাবীব এর সার্বিক নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ ও সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মার্জানা আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম রায়হান, সদস্য মোঃ ফিরোজ উদ্দিন, রিয়াদ আল মাহমুদ রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলার বলেন,“ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। একুশ মানে মাথা নত না করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও বাঙালির আত্মপরিচয়ের শাশ্বত চেতনা। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং তার চেতনায় ধারণ করতে হবে।”

এর আগে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বগুড়া পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়জেলা কারাগার কর্তৃপক্ষ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একুশের প্রভাতে সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন এবং শহীদদের স্মরণে নীরবতা পালনসহ নানা কর্মসূচির মাধ্যমে বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর