বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

ভূরুঙ্গামারীতে মাওলানা জুবায়ের হোসাইন ইসলামী আন্দোলনে যোগদান “ইসলামী আন্দোলনের বিকল্প নেই”

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর অন্যতম আলেম মাওলানা জুবায়ের হুসেন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মহান উদ্দেশ্যেই তিনি এই সংগঠনে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন। যোগদান অনুষ্ঠানে মাওলানা জুবায়ের হুসেন বলেন, *“বর্তমান প্রেক্ষাপটে ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। এজন্যই আমি এই আন্দোলনের পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছি।”*

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ হারিসুল বারি রনির হাতে সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনটিতে যোগদান করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ ওমর ফারুক ফারুকী, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

যোগদান শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি মুফতী মুহাম্মাদ ওমর ফারুক ফারুকী মাওলানা জুবায়ের হুসেনকে উপজেলা কমিটির সদস্য হিসেবে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর