শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত !

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত !

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:এসো হে বৈশাখ এসো এসো, নতুন দিনের নতুন আলোয়  নতুন জীবন গড়ি,জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”মুছে যাক গ্লানি”ঘুচে যাক জরা,অগ্নিস্নানে সূচি হোক ধরা ” এই প্রতিপ্রাদ্য সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন  উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী পহেলা বৈশাখে সকাল ৯ টায় “জাতীয় সংগীত”ও এসো হে বৈশাখ গান পরিবেশন অনুষ্ঠিত হয়।

সকাল নয়টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গণ হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী শোভা যাত্রা ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।

বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।

আজ দেশের সব মানুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদ্‌যাপন করবে বাংলা নতুন বছর ১৪৩৩। পুরোনো সব ব্যর্থতা ভুলে গিয়ে, নতুন আশায় ও সবার মঙ্গল কামনায় জমে উঠবে নববর্ষের উৎসব। নববর্ষকে স্বাগত জানিয়ে চারদিকে ধ্বনিত হবে- ‘এসো হে বৈশাখ, এসো এসো।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আল-আমীন,ঝিনাইগাতী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.এটিএম ফয়জুর রাজ্জাক  আকন্দ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ  (ওসি)মো:আমিরুল ইসলাম ,উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর