মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
এডভোকেট এরশাদ আলম জর্জ শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা, ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঝিনাইগাতীতে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধন গৌরবের ৭৬ বর্ষে পদার্পণ  বদলগাছীতে দৈনিক “সংবাদ” এর জাকজমক পূর্ণ উদযাপণ বদলগাছিতে চলতি মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু  দুর্নীতির বিরুদ্ধে জামালপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত  জেলা পর্যায়ে ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলাপ্রশাসকের সাথে সাংবাদিকদের মতো বিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ! খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে বিজিবি সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা, আতঙ্কে এলাকাবাসী

ঝিনাইগাতীতে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতীতে সরকারিভাবে বোরো মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬- এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

১৭ মে রবিবার বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

 

শেরপুর -৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধান-চাল সরাসরি সরকারি গুদামে সংগ্রহ শুরু হয়েছে। এ কর্মসূচির উদ্দেশ্য হলো প্রান্তিক কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করা।

 

মাননীয় এমপি মাহমুদুল হক রুবেল মহোদয় কৃষকদের স্বার্থ সংরক্ষণে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সুষ্ঠু, স্বচ্ছ ও সময়মতো সংগ্রহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি মৌসুমে ঝিনাইগাতী উপজেলায় ১ হাজার ৭৮৬ মেট্রিক টন চাল এবং ২ হাজার ৬১৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

চলতি মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। ঝিনাইগাতী উপজেলার চুক্তিবদ্ধ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবে। এছাড়াও তিনি আরো জানান, অ্যাপসের মাধ্যমে আবেদনকৃত একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান গুদামে বিক্রয় করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর