শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দোয়ারাবাজারের বউ-শ্বশুর ইউরোপ পাঠানোর নামে বউ-শ্বশুর চক্রের প্রতারণা: আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে! তাহিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু,২ জন আহত বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নিখোঁজ বিজ্ঞপ্তি শেরপুরে স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ চারঘাটে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড বাঘায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ লোকসানে সচল কালুরঘাট ফেরি, নতুন ইজারা প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতা বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার এবার সুপ্রিম কোর্টের আইনজীবী

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে!

জিয়াউল ইসলাম জিয়া / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

 

অব্যাহত পাহাড়ি ঢলের কারণে সোমেশ্বরী নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে ঝিনাইগাতী উপজেলার কারাগাঁও,ধানশাইল, ইউনিয়নসহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে।

ফলে শত শত একর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকদের মুখে ফুটে উঠেছে চরম হতাশা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পায়।

রাতারাতি নদীর বাঁধের বিভিন্ন স্থান দিয়ে পানি উপচে পড়ে নিম্নাঞ্চল প্লাবিত করে। কারাগাঁও,দুপুরিয়া,আয়নাপুর,গ্রামে। অনেক কৃষকের ঘরবাড়িতেও পানি ঢুকে পড়ায় দুর্ভোগ বেড়েছে।

কৃষক আব্দুল মজিদ জানান, “এবার ধানের বাম্পার ফলনের আশা করেছিলাম। কিন্তু এক রাতের বন্যায় সব শেষ।

পানির নিচে তলিয়ে যাওয়া ধান আর বাঁচানো সম্ভব হবে না।” আরেক কৃষক রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সার-বীজ-কীটনাশকের টাকা ধার করে লাগিয়েছিলাম। এখন সব শূন্য।”

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নুর বলেন, এখন পর্যন্ত অন্তত ২০ হেক্টর এর বেশি বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। আশা করি বৃষ্টি না হলে খুবই দ্রুত পানি নেমে যাবে। এবং যদি ভারী বৃষ্টিপাত হয় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন বলেন , ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করি এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পাহাড়ি ঢল কমলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা করা হচ্ছে। তবে কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারি সহায়তা অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর